কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৩৯টি দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজার সুষ্ঠু আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজিজ উল্লাহ, সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ কচি, শিক্ষা বিষয়ক সমন্বয়ক প্রফেসর ওয়াদুদ মিয়া,উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা মো. তারা মিয়া কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম কচুয়া উপজেলা যুবদলের সভাপতি হাবিব উন নবী সুমন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ শাহা, সাচার দুর্গাপূজা মন্দির কমিটির পক্ষে বটু কৃষ্ণ, কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণদেব ও সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার এবং দারচর দুর্গাপূজা উদযাপন কমিটির সহসভাপতি চন্দ্রনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, আনসার ও ভিডিপির কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে কচুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
ফম/এমএমএ/
