ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের শুরুতে জিম্বাবুয়েকে চেপে ধরলেও ব্যাট হাতে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য এই হার নিয়ে একটা ব্যাখা দিয়েছেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটাররা খেলতে পারেননি বলেই পরাজয় বরণ করতে হয়েছে।
৫০ ওভার ব্যাট করতে না পারায় ক্রিকেটাদের সমালোচনা করেছেন সিমন্স। তিনি বলেন, ‘সঠিক মুহূর্ত বুঝতে না পারাই ছিল গত ম্যাচের ঘাটতি। পরিস্থিতি অনুযায়ী খেলতে পারিনি। আমাদের এটা নিশ্চিত করতে হবে, ওয়ানডে ম্যাচে ৫০ ওভার যেন ব্যাট করতে পারি। হারলে তো দর্শকরা খুশি হবেই না। বিশেষ করে যেভাবে আমরা হেরেছি। ভক্তদের অনুভূতিটা বুঝি। চেষ্টা করব শারজায় যাতে এই অনুভূতি না পেতে হয় তাদের।’
অসুস্থতার কারণে গত ম্যাচ খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ যোগ দিয়েছেন দলের অনুশীলনে। সিমন্স বলেন, ‘হ্যাঁ, মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। গত কিছু দিন সংগ্রাম করছিল। আজ এবং কাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশাকরি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে ম্যাচটা দেখতে তো হবেই (হাসি)। ভেতরে ভেতরে কী চাই তা তো জানোই। তবে এই ম্যাচে কী হয় না হয়, সেটা আমাদের হাতে নেই। আমাদের ভালো প্র্যাকটিস করে নিজেদের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’
এসএইচ/এমএমএম
