পীরগঞ্জ সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, বুধবার পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরগঞ্জ বিওপির একটি দল পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
জব্দ করা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
