বালিতে শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। মেরুদণ্ডে গুরুতর চোট নিয়ে টানা ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। অবশেষে অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। তার মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে নুসরাতের টিম। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। আপাতত বাড়িতে বিশ্রামে থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নুসরাতের টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, দুর্ঘটনার পর বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনার পর কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে নুসরাত বারুচাকে। অবশেষে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা স্বস্তির সঙ্গে জানাচ্ছি, অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ আপাতত বাড়িতেই বিশ্রাম নেবেন নুসরাত। পরিবারের সদস্য ও কাছের মানুষদের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। তবে স্বাভাবিক জীবনে ফিরতে অভিনেত্রীকে আরও কিছুদিন সময় দিতে হবে। নুসরাতের টিম জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতেও তার মানসিক দৃঢ়তা অটুট রয়েছে। আপাতত সুস্থ হয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অবশেষে নুসরাত বাড়ি ফিরেছেন। এখন তিনি প্রিয়জনদের যত্ন ও ভালোবাসার মধ্যে সুস্থ হয়ে ওঠার নতুন লড়াই শুরু করেছেন। পুরোপুরি সুস্থ হতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। তবে তিনি ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন। নিজেকে সুস্থ করে তোলা এবং পুরোনো দিনগুলোয় ফিরে যাওয়াই এখন তার মূল লক্ষ্য।’ এদিকে নুসরাতের দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী ও শুভাকাক্সক্ষী। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অভিনেত্রীর টিম। বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে নুসরাতের প্রতি যে ভালোবাসা, উদ্বেগ, প্রার্থনা ও শুভেচ্ছা জানানো হয়েছে, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা। জানা গেছে, বালিতে শুটিং করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন নুসরাত। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মেরুদণ্ডে গুরুতর চোটের বিষয়টি ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মেরুদণ্ডে চিড় ধরেছে। গত ২ অক্টোবর নুসরাতের টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল, মেরুদণ্ডে চিড় ধরায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বালি থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। শিগগিরই তার অস্ত্রোপচার করা হবে বলেও জানানো হয়েছিল তখন। এরপর থেকেই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন অনুরাগীরা। দুর্ঘটনার এক সপ্তাহ পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খালি চেয়ারের ছবি পোস্ট করেছিলেন নুসরাত। সেখানে জীবনের আকস্মিক পরিবর্তনের কথা তুলে ধরে তিনি লিখেছিলেন, ‘চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!’ নুসরাতের সেই বার্তায় কঠিন পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফুটে উঠেছিল। এবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরে স্বস্তি ফিরেছে তার অনুরাগীদের মনে। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফেরার আগে অভিনেত্রীকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আপাতত পরিবারের সান্নিধ্যে থেকে সুস্থ হয়ে ওঠার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।
The post হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুসরাত বারুচা first appeared on দৈনিক আজকের জামালপুর.
