কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। বক্তারা বলেন, প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তাঁরা দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। একই সঙ্গে নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত রূপগঞ্জ থানায় নয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নিহতের স্বজনেরা দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তবে মামলার তদন্তের অগ্রগতি ও আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।
The post রূপগঞ্জে রিপন হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন appeared first on ভোরের চেতনা.
