কালবেলা · general
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
২১/১০/২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামে সন্দেহভজন আরও একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গত শনিবার রাতে সাজিবুল ইসলাম অপূর্ব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে প্রথমে ১ দিনের এবং পরে আরও ৪ দিনের রিমান্ড আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মূল প্রতিবেদনে যান ↗