বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া উচিত।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে জামায়াত আমির এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। অথচ তাঁর প্রাথমিক দায়িত্ব হলো নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করা। কিন্তু তিনি মাদক নিয়ন্ত্রণ করতে পারেননি, অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারেননি, সমাজে শৃঙ্খলাও ফিরিয়ে আনতে পারেননি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাঁরা রয়েছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু এই ‘আগের চেয়ে ভালো’ বলার মাপকাঠি কী, তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না।” বিস্তারিত দেখুন ভিডিওতে...
