ঝাড়খণ্ডের বোকারো জেলায় মামার পিস্তল থেকে গুলি বেরিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া। বিস্তারিত পড়ুন।
- ১৭ অক্টোবর, ২০২৬ ১৪:৪৫
ঝাড়খণ্ডের বোকারো জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। মামার দেওয়া পিস্তল থেকে গুলি বেরিয়ে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। পুলিশ সূত্রের খবর, আজ সকাল ৬টায় এই ঘটনাটি ঘটেছে। এরপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মারাফারি থানা এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
