আগারগাঁওয়ে হচ্ছে নতুন সচিবালয়, মন্ত্রিসভার অনুমোদন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৭:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- ৫০৩ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়।
রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নতুন সচিবালয় নির্মাণ করা হবে। পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন এই সচিবালয়ে ২০২৯ সালে দাপ্তরিক কার্যক্রম শুরু করা যাবে বলেও জানান তিনি।
এ ছাড়া, আজকের মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
