ছবির ক্যাপশন: .
স্বাধীন আহমেদ, মেহেরপুর
মেহেরপুরে টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ খোরশেদ আলম ও স্ত্রী মরিয়ম আক্তার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
(মঙ্গলবার ১৮ই মার্চ) সকালের দিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় একটি বাড়ি থেকে খোরশেদ আলম ও স্ত্রী মরিয়মকে আটক করা হয়। আটক খোরশেদ আলম মেহেরপুর পুরাতন মাঠপাড়ার ফকির মহম্মদের ছেলে এবং মরিয়ম আক্তার দিঘীরপাড়ার নাসির উদ্দিনের মেয়ে, মাদক ব্যবসায়ী দুইজন সম্পর্কে স্বামী স্ত্রী।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় খোরশেদ আলমের ভাড়া বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং খোরশেদ আলম ও স্ত্রী মরিয়ামকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসের জামাল হোসেন, এস আই রাশেদুজ্জামান প্রমুখ ।
