নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
উলুবেড়িয়ার বোয়ালিয়ায় এবারের দুর্গাপুজোয় এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বাল্যবিবাহ রোধ, নারী-শিশু পাচার রোধ এবং কন্যাসন্তানের সুরক্ষা নিয়ে সচেতন করা হচ্ছে মানুষকে। এই নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। উলুবেড়িয়া 'ফিউচার ফর নেচার ফাউন্ডেশন' ও বোয়ালিয়া দুর্গাপুজো কমিটি যৌথভাবে ১০১ জন কিশোরীর হাত ধরে শুক্রবার, ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করে। সেমিনারে প্রশাসনিক আধিকারিক, শিক্ষক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সচেতনতার বার্তা দেন।
