হাসিনুর রহমান সোহাগকে আহ্বায়ক ও একরামুল হক আবিরকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইমরান চৌধুরী নিশাদকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিক ও ফয়সল রাব্বি মিনার।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মাওলানা এম এ তাফসির হাসানকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন রুবেল ইসলাম ও ফয়সাল মোস্তাক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে প্রভাষক মো. আব্দুল মান্নানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ডা. মো. ফাতাহুন নবী খান ও খাদিমুল ইসলাম।
এমএ
