গোপালগঞ্জ জেলার কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি মোঃ নিজামুল আলম মোরাদ এর পিতা আব্দুর রাজ্জাক রাজা মিয়ার জানাজায় হাজারো মানুষের ঢল। কাশিয়ানী উপজেলার খায়ের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজায় দুই হাজারের বেশি মানুষ অংশ নেয়।
মরহুমের বর্ণাজ্য জীবনে তিনি বহুবিধ সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। আব্দুর রাজ্জাক রাজামিয়া ফরিদপুর জজ কোর্টের জজ সাহেবের বিচারকার্যে জুড়িদার হিসেবে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন। তিনি এক সময় কাশিয়ানী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি ওই প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে যুগ যুগ দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া ও দীর্ঘ ৩৫ বছর যাবত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদস্য, সহ-সভাপতি, ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫০ বছরের অধিক সময় যাবত গ্রামীণ শালিশ দরবার আপস মীমাংসা করে মানুষের কল্যাণ করেছেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য গোপালগঞ্জ এক সেলিমুজ্জামান সেলিম শোক প্রকাশ করেছেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, সেবক দলের সভাপতি মোঃ মিলনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সমাধান জানিয়েছেন। তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
