বিগ বস বাংলার বাড়িতে অকাল বসন্ত! রাজবীর এবং নন্দিনীর সম্পর্ক, ঘনিষ্ঠতা বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল। কিন্তু এবার অভিনেত্রীকে প্রোপোজ করলেন রাজবীর!
এদিন লাক্সারি বাজেট টাস্কের মাঝে বিরতিতে নন্দিনী রান্নাঘরে যখন রান্না করছিলেন তখন একটা চিরকুট হাতে আসেন রাজবীর। জানান তিনি চিঠি লিখেছেন নন্দিনীর জন্য। বলেন, "লাভ লেটার লিখেছি। সবার সামনে পড়ব।" নন্দিনী তাঁকে অনুমতি দেন।
রাজবীর তাঁর লেখা চিঠিটা পড়তে শুরু করবে। বলেন, "নন্দিনী, আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা তুমি। যেদিনই তোমাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম যে আমাদের মধ্যে কিছু একটা কানেকশন রয়েছে। কিন্তু কখনও ভাবিনি যে আমরা একে অন্যের প্রেমে পড়ব। কিন্তু কথাতেই তো আছে, ঈশ্বরের অঙ্গুলিহেলন ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। হয়তো আমাদের লাভ স্টোরি ঈশ্বরের লেখা, যে একদিন একটা ছেলে বিগ বসে আসবে আর রাজনন্দিনীর গল্পের শুরু হবে। ওই মিষ্টি লাভ স্টোরির শুরু হবে যা একটা ঝগড়ার মাধ্যমে শুরু হবে। আমাদের এই টম অ্যান্ড জেরির সম্পর্ক যেন আমার চুল সাদা হয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকে। তুমি কি আমার শেষ ৭ মিনিট হবে?"
তাঁর এই লেখা শুনেই নন্দিনী রাজবীরকে জড়িয়ে ধরেন, বলেন, "আই লাভ ইউ।" চুমুও খান। রাজবীর জানান তিনি এই প্রথমবার কারও জন্য চিঠি লিখলেন। তাঁদের সম্পর্ক, একে অন্যের প্রতি কেয়ার করা দর্শকদের মনে ধরেছে।
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম।
https://youtu.be/cfjTF9q_Vsw?si=j08lNGKmKGbE4AGC
