রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।
