চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাতের আঁধারে পিটিয়ে মাথা ফাটালেন
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০১:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চকরিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় রাতের আঁধারে বাড়ীতে ঢুকে পাওনাদার রাজমিস্ত্রীকে মাথা ফাটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছেন সংঘবদ্ধ সন্ত্রাসী। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেত পাড়ায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। আহত পাওনাদারের নুরুল কাদের চকরিয়া সরকারী হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। সন্ত্রাসীরা এসময় পাওনাদার নুরুল কাদের ষাটোর্ধ মা, অসুস্থ বোনকে ও পিটিয়ে শয্যাশায়ী করেছে। আহত পাওনাদার নুরুল কাদের জানান, গত ৬ মাস আগে প্রতিবেশী মুরগী বেপারী মোসাদ্দেক হোসেন ফালু(৫০)কে সিএনজি গাড়ী কেনার সময় ২২১ হাজার টাকা ধার দেয়। টাকা নেয়ার ৬ মাস পার হলেও নুরুল কাদেরকে পাওনা টাকা ফেরত দিচ্ছিল না। সর্বশেষ গত বৃহস্পতিবার টাকা ফেরত চাইলে মোসাদ্দেক, সুফিয়ান(২৬), মারুপ(২০), নুরুল হুদা(৬০), নজরুল(২৬) সহ আরো ৭-৮ জন দা, ছুরি ও লাটি নিয়ে রাতের আঁধারে হামলায় চালিয়ে তাঁকে, তার ষাটোর্ধ বৃদ্ধা মা, পেটে অপারেশন করাগ অসুস্থ বোনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর সুস্থ হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আহত নুরুল কাদের।
ট্যাগস :
