সিরাজগঞ্জের কাজীপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে রাম প্রসাদ (৩৪) এবং তার মেয়ে কিরণ মালার (১০) মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ওষুধ খাওয়ার পর শারীরিক অবস্থা খারাপ হলে মুমূর্ষু অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হয় এবং সোমবার দুপুরে দিকে মেয়ে কিরণ এবং বিকেলের দিকে পিতা রাম প্রসাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত রাম প্রসাদ ওই গ্রামের সোনা প্রসাদের ছেলে। তিনি পেশায় একজন জেলে। অপরদিকে তার মেয়ে কিরণ মালা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাম প্রসাদ ও তার দ্বিতীয় স্ত্রী হাউসী রানীর সঙ্গে বেশ কিছুদিন ধরে কলহ চলে আসছিল। এই কলহের জেরে রাম প্রসাদ রাতে ঘরে না ঘুমিয়ে বারান্দায় ঘুমাতেন।
বিজ্ঞাপন
রোববার দিবাগত গভীর রাত পর্যন্ত দুর্গাপূজার মন্ডপে বাবা-মেয়ে অপেক্ষা করে বাড়ি ফিরে যায়। এরপর সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাতে অবস্থার উন্নতি না হলে দায়িত্বরত চিকিৎসকরা দুজনকেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি জাগো নিউজকে জানান, নিহত বাবা-মেয়ের সুরুতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
