এবার উল্টো মার্টিনেজকে ধুয়ে দিলেন রুনি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে নিজেদের টিম ম্যানেজমেন্টের উপরই ক্ষোভ ঝেরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সেটির জেরে উল্টো এবার মার্টিনেজকেই ধুয়ে দিলেন রেড ডেভিলদের সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। তিনি মনে করছেন মার্টিনেজ সতীর্থদের অসম্মান করেছেন।
মঙ্গলবার রাতে রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকোর বিপক্ষে ২-০তে হেরে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর নিজেদের ক্লাব ডিরেক্টর জেসন উইলকক্সের তীব্র সমালোচনা করেন মার্টিনেজ। গত দলবদলে দরকারী খেলোয়াড় কেনা হয়নি, এমন বলেন।
‘আমাকে অনেক সংযত থাকতে হচ্ছে। টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশিকিছু আশা করি। সত্যি বলতে, খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো কিছু করা প্রয়োজন। তবে এধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হলে শক্তিশালী দল গড়ে তোলা জরুরি।’
আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার মার্টিনেজের এমন কথার জবাব দিয়েছেন ইউনাইটেডের কিংবদন্তি সাবেক রুনি। তিনি মনে করছেন মার্টিনেজের এভাবে প্রকাশ্যে ক্ষোভ ঝারাটা ভুল ছিল। নিজের পূর্ব অভিজ্ঞতার কথাও টেনেছেন রুনি।
‘এটি তার সতীর্থদের প্রতি অসম্মানজনক। আমিও একবার একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। তখন স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে জানতে চেয়েছিলাম, আমরা কেন এমন খেলোয়াড়দের দলে টানছি। তার দুদিন পর আমি ক্ষমা চেয়েছিলাম।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
