২৪ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ২৪ মিনিট আগে
স্টার অনলাইন রিপোর্ট
ছবি: কোলাজ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন ৩ সিনেমা। পাশাপাশি টেলিভিশনে প্রচারিত হবে কয়েকটি নাটক।
এই সিনেমা ও নাটকগুলো কখন, কোথায়, কীভাবে দেখা যাবে, তা নিয়ে আজকের আয়োজন।
রাধিকা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে—দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির মেয়ে। রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।
অঞ্জলি লহ, অঞ্জলি
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল বিজয়া দশমীতে রাত ১০টায়। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় জয়া সাহা ও অভিজিৎ।
পূজায় টেলিভিশনে সিনেমা
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে দীপ্ত টেলিভিশনে দেখা যাবে আফরান নিশো, তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। একইদিনে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘তাণ্ডব’ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ।
নতুন ৩ সিনেমা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিন ঢাকাই সিনেমা। সিনেমা তিনটি হলো—‘স্নেহের বন্ধন’, ‘কাট–পিস’ ও ‘চিরকুট’।
স্নেহের বন্ধন
কামরুজ্জামান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
কাট-পিস
সিনেমাটি নির্মাণ ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। সিনেমাটি সিনেপ্লেক্সে ও সিঙ্গেল স্ক্রিনে চলছে।
চিরকুট
নির্মাতা মুনতাসির আকিব পরিচালিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন। সিনেমাটি শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।
