দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৩ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা অনুষ্ঠিত হবে প্রয়োজন অনুসারে। এ ছাড়া, কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটির সুপারিশ পাওয়ার পর বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হবে।
The post নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ appeared first on ভোরের চেতনা.
