হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। একই সময়ে তেহরান সফরে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে, ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং অর্থনৈতিক অবরোধই এ অঞ্চলে নিরাপত্তাহীনতার প্রধান কারণ। সংঘাত নিরসনে মস্কো মধ্যস্থতার চেষ্টা করছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে লাভরভের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।
বিশ্বের জ¦ালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের বিরোধ অব্যাহত রয়েছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট হাইড্রোকার্বন পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে যায়।