মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তুসহ তারিকুল ইসলাম ওরফে ক্যামেরুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারিকুল ইসলাম ওরফে ক্যামেরুন ওই এলাকার ছবেদ আলী খাঁর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
The post মেহেরপুরে ৫০ পিস ইয়াবা সদৃশ বস্তুসহ একজন গ্রেপ্তার appeared first on Meherpur News.
