কালবেলা · সাধারণ
সিডনিতে বৃহত্তম বসন্ত উৎসব অনুষ্ঠিত
১১/১০/২০২৬

অস্ট্রেলিয়ার সিডনিতে আগামীকাল রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। উৎসবে সংগীত পরিবেশন করতে সিডনিতে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, সাগর বাউল ও প্রিয়াঙ্কা বিশ্বাসসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
উৎসবের শিরোনাম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘মতিফ বাই নিধি’র উদ্যোক্তা নওশিন করিমের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে ব্যাংকসটাউনের চিলি বাসিল রেস্তোরাঁয় শিল্পী, কলাকুশলী ও আয়োজক দলের সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এতে সংগীতশিল্পী রবি চৌধুরী, সাগর বাউল, প্রিয়াঙ্কা বিশ্বাস, সিথী, কি-বোর্ডশিল্পী রাজীব, মেজবাহ এবং ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজনটি উৎসবের প্রস্তুতির মধ্যে শিল্পী, কলাকুশলী ও আয়োজকদের পারস্পরিক সৌহার্দ্য ও মতবিনিময়ের সুযোগ তৈরি করে।
এবারের বসন্ত উৎসবের শিরোনাম পৃষ্ঠপোষক হিসেবে ‘মতিফ বাই নিধি’ সহযোগিতা করছে। প্রবাসে বাংলা সংস্কৃতি ও সংগীতের প্রসার এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিসিএ আয়োজিত এ উৎসবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, বিভিন্ন পণ্যের স্টল ও বিনোদনের নানা আয়োজন। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে উৎসবে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, এবারের বসন্ত উৎসব সিডনিপ্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলনমেলায় পরিণত হবে।
মূল প্রতিবেদনে যান ↗