এল ক্লাসিকোতে খেলতে পারবে না ভিনিসিয়ুস জুনিয়র
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম
ছবি: সংগৃহীত
-->রেফারির সঙ্গে অসদাচরণ ও প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে খেলতে পারবেন না তিনি।
গত শনিবার (১০ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনে ধরেন ভিনিসিয়ুস। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় ঘটনাটি সামনে এলে তার করা একটি গোল বাতিল করা হয়। একই সঙ্গে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ঘটনার শাস্তি হিসেবে চুল টেনে ধরার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভিনিসিয়ুসকে। পাশাপাশি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ এবং মাঠে অসদাচরণের জন্য আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) স্প্যানিশ ফুটবল ফেডারেশন চার ম্যাচের এই শাস্তি নিশ্চিত করে।
আরও পড়ুন
নিষেধাজ্ঞার কারণে আগামী রবিবার (১৮ অক্টোবর) সেভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না ভিনিসিয়ুস। এরপর ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-৩ গোলের জয়ের পর ভিনিসিয়ুস বলেন, ‘তাদের কাছে পুরো দিন সময় ছিল এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণার জন্য। অথচ আমরা স্টেডিয়ামে পৌঁছানোর ঠিক মুহূর্তটিতে আমাকে জানানো হলো যে আমি লা লিগার চার ম্যাচের জন্য বাদ পড়েছি।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের চুল টানার বিষয়টি নিয়ে আমাদের কখনোই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। লা লিগা এবং রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সবসময় আমাদের নিয়মকানুন বোঝাতে আসেন, কিন্তু এই সুনির্দিষ্ট বিষয়টি নিয়ে তারা কখনো কিছু বলেননি। তবে এটি লাল কার্ড ছিল-বিষয়টি পরিষ্কার। এর বাইরে আমি কখনোই কোনো খেলোয়াড়ের প্রতি সহিংস আচরণ করিনি। উল্টো আমি নিজেই মাঠে অনেক ফাউলের শিকার হই, অথচ দিনশেষে কার্ডগুলো আমাকেই দেখতে হয়।’
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
টিভিতে আজ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত
-->ফুটবল (সরাসরি)
ইউরোপা লিগ
অলিম্পিক লিও-ক্রিস্টাল, রাত ১১টা ৪৫ মিনিট
সালজবুর্গ-এসি মিলান, রাত ১১টা ৪৫ মিনিট
সনি টেন ১ ও ২
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
রোনালদোর আচরণে ক্ষুব্ধ রুনি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি:সংগৃহীত
-->ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দল ছাড়ার ঘটনা ভালোভাবে নেননি তার সাবেক ম্যানইউ সতীর্থ ওয়েইন রুনি। কোচ ও সতীর্থদের প্রতি রোনালদোর আচরণকে ভুল উল্লেখ করে ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়টি রোনালদো ভালোভাবে সামলাতে পারছেন না।
সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় পাওয়া নিয়ে বিরোধে জড়িয়ে দলীয় শিবির ছাড়েন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।
পাশাপাশি নিজেকে পেলে ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর সঙ্গে খেলা রুনি বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘রোনালদোর আচরণ দেখে আমার মনে হয়েছে, কেন এমন করল সে? যেদিন লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিদায়ের ঘোষণা দিচ্ছিল, সেদিনই রোনালদো পর্তুগাল দল ছাড়ল এবং এমন বিবৃতি দিল। সব দিক থেকেই এটা ভুল।’
রুনির মতে, এভাবে কোচ, সতীর্থ ও পর্তুগাল ফুটবল ফেডারেশনকে বিব্রত করা উচিত হয়নি রোনালদোর।
আরও পড়ুন
তিনি বলেন, ‘একজন সতীর্থ ও কোচের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে ভালো লাগেনি। প্রত্যেক খেলোয়াড়কেই একসময় আন্তর্জাতিক ফুটবল শেষ করতে হয়। দুর্ভাগ্যজনকভাবে রোনালদো বিষয়টি ভালোভাবে সামলাতে পারছেন না।’
রোনালদোর বিবৃতিতে কোচ সংবাদ সম্মেলনে কী বলবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার বিষয়টিও ভালোভাবে নেননি রুনি। তাঁর ভাষায়, ‘কোনো কোচকে কী বলতে হবে, তা আপনি বলে দিতে পারেন না। এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি।’
আরও পড়ুন
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন রুনি ও রোনালদো। এ সময়ে তাঁরা জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
আরও পড়ুন
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি:সংগৃহীত
-->আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের কয়েক ক্রিকেটারের। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। উন্নতি করেছেন লিটন কুমার দাস ও ইবাদত হোসেনও।
বুধবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠেছেন হাসান। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে পান আরও একটি উইকেট। ইবাদত দুই ইনিংসে সাত উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে।
চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদের তালিকায় দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে লিটন। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম।
আরও পড়ুন
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ১৮তম ও নাজমুল হোসেন শান্ত ২১তম স্থানে রয়েছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন মিরাজ।
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজের কাঠগড়ায় ম্যানইউর কর্তারা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অস্বস্তি আরও বাড়িয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার ক্লাবের শীর্ষ কর্তাদেরও কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। বিশেষ করে দলবদলের বাজারে খেলোয়াড় সংগ্রহ নিয়ে ক্লাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আতলেতিকোর মাঠে হারের পর সম্প্রচারমাধ্যম অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে লিসান্দ্রো বলেন, ‘আমাকে নিজেকে অনেক নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তবে কখনো কখনো এটা আমাদের ক্লাবের বর্তমান অবস্থার প্রতিফলনও। গত মৌসুমে আমরা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছি।’
‘এখন আমরা ওপরের সারির কর্তাদের কাছে আরও প্রত্যাশা করি, আরও খেলোয়াড় আনার প্রত্যাশা করি, যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। কারণ, অনেক দলই অনেক খেলোয়াড় দলে এনেছে। আতলেতিকোরও অসাধারণ একটি দল ছিল এবং তারা জয়ের যোগ্য।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছে আরও বেশি প্রত্যাশা করি। সত্যি বলতে, খেলোয়াড় হিসেবে আমাদেরও আরও ভালো করতে হবে। তবে এমন রাতের জন্য প্রস্তুত থাকতে শক্তিশালী একটি দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।’
ম্যানইউ মৌসুম শুরুর আগে কার্লোস বালেবা, ইউরি টিয়েলেমানস ও আন্দ্রে সান্তোসের মতো খেলোয়াড়দের পেছনে প্রায় ২১ কোটি ৩০ লাখ ডলার খরচ করেছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার পরও মাঠের পারফরম্যান্সে সেই বিনিয়োগের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে হতাশা বাড়ছে।
আরও পড়ুন
মাদ্রিদে হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন রইল ম্যানইউ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান ১৩তম। গত মৌসুমের প্রসঙ্গ টেনে লিসান্দ্রো বলেন, ‘গত মৌসুমে আমরা সবকিছু দিয়েছি। একটি অসাধারণ দল হয়ে ওঠার ভিত্তি তৈরি করেছি। এখানে এসে এমন ফল পাওয়া হতাশাজনক, বিরক্তিকর। এখানে এসে আমি আমার দলকে অসাধারণ একটি ফল পাওয়ার জন্য চেষ্টা করতে দেখছি না। এটা হতাশাজনক।’
মঙ্গলবার ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন আতলেতিকোর পাবলো বারিওস। দ্বিতীয়ার্ধে আদেমোলা লুকম্যানের গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। এই হার ম্যানইউনা কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়াবে। তবে শুধু কোচ পরিবর্তন করে সমস্যার সমাধান হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন লিসান্দ্রো মার্তিনেজ।
আরও পড়ুন
আর্জেন্টাইন ফুটবলার বলেন, ‘আপনারা কোচ পরিবর্তন করতে থাকেন, পরিবর্তন করতে থাকেন, পরিবর্তন করতেই থাকেন। কিন্তু অন্য বিভাগগুলোর কী হবে?’
অনিক/
