সংবাদ · জলবায়ু
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তরের নতুন বার্তা
২১/১০/২০২৬

দেশের চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আকাশ রোদোজ্জ্বল থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর কিংবা সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কসংকেত বা সতর্কবার্তা জারি করা হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে।/
মূল প্রতিবেদনে যান ↗