জামালপুরের যমুনা সার কারখানায় ১৬ দিন বন্ধ থাকার পর ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে কারখানাটিতে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান মো. ফজলুল হক।
এর আগে গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত টানা ২৩ মাস বন্ধ ছিল কারখানাটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর চলতি মাসের ৬ অক্টোবর গ্যাস সরবরাহ পাওয়ায় কারখানাটি চালু করা হয়। তবে চালুর দুই দিন পর, ৮ অক্টোবর কারিগরি ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে কারখানাটি।
কারখানার কর্মকর্তারা জানান, স্বাভাবিক গ্যাস সরবরাহ থাকলে এখানে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়। এতে মুনাফা হয় প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, উৎপাদন বন্ধ থাকলেও যন্ত্রপাতি সচল রাখতে গ্যাস বিল বাবদ মাসে প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়।
যে আই
