সুন্দরবনে ১৩ কেজি হরিণের মাংস, চামড়া ও অঙ্গপ্রত্যঙ্গ জব্দ
মোংলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সুন্দরবনের গোলখালী এলাকা থেকে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনার কয়রা থানার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের হরিণের মাংস ও অন্যান্য আলামত জব্দ করা হয়।
পরে জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
