অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটহাতে দারুণ লড়াই করার পুরস্কার পেলেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। নারী দের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। এগিয়েছেন শারমিনও।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায় র্যাঙ্কিংয়ের নতুন তালিকায় শারমিন ৫ ধাপ এবং স্বর্ণা একলাফে ১৬ ধাপ এগিয়েছেন।
প্রকাশিত তালিকায় ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে উঠে এসেছেন শারমিন আক্তার। অন্যদিকে, ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তরুণ হিটার ব্যাটার স্বর্ণা আক্তার।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন স্বর্ণা। একই ম্যাচে দলের হাল ধরে ৯৩ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দিয়েছিলেন শারমিন।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ক্রিকেট দল
১৮ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর ২০২৬
১৪ অক্টোবর ২০২৬
