২০তম এশিয়ান গেমসে উশুর নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক জয় করেন সেনাবাহিনীর ক্রীড়াবিদ জিন্নাত আক্তার। তিনি নেত্রকোনার খতিবনগুয়া এলাকার মরহুম আরজ আলী ও রওশনা আক্তারের মেয়ে। তার এ আন্তর্জাতিক সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। গত সোমবার প্রশাসনের আয়োজনে উশু অ্যাথলেট জিন্নাতকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উপস্থিত ছিলেন- ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হেদায়েদ উল্লা রুমিন, বাপার সহসভাপতি শাহাবুদ্দিন রিপন, প্রশিক্ষক নাদিম আহম্মেদ।