জামালপুরে ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া। ছবি: সংগৃহীত
-->জামালপুরে ছাত্রীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (২৭) নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাচঁ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোরব) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদ ও মাদরাসায় ইমাম মুছা মিয়া ওই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে মক্তব পড়ানোর কথা বলে একটি কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। আজ দুপুরে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন জাফরউল্লাহ।
আরও পড়ুন
আসমাউল আসিফ/খাদিজা রুমি/
আরও পড়ুন
সুপ্রিম কোর্টে দুদকের বিচারাধীন মামলা বাড়ছে
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম
ছবি: সংগৃহীত
-->সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার নিষ্পত্তির চেয়ে নতুন মামলা দায়েরের সংখ্যা বেশি হওয়ায় বিচারাধীন মামলার সংখ্যা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে দুদকসংশ্লিষ্ট ৪৭৪টি মামলা দায়ের হয়েছে। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ৪২৮টি। ফলে ৯ মাসে বিচারাধীন মামলার সংখ্যা বেড়েছে ৪৬টি। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের দুই বিভাগে মোট ৪ হাজার ৮৩৬টি মামলা বিচারাধীন ছিল। গত বছরের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ৪ হাজার ৭৯০টি।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে হাইকোর্ট বিভাগে ৪ হাজার ৫৭টি এবং আপিল বিভাগে ৭৩৩টি মামলা বিচারাধীন ছিল। চলতি বছরের প্রথম ৯ মাসে হাইকোর্ট বিভাগে নতুন করে ৪০০টি এবং আপিল বিভাগে ৭৪টি মামলা দায়ের হয়। একই সময়ে হাইকোর্ট বিভাগে ৩২৭টি এবং আপিল বিভাগে ১০১টি মামলা নিষ্পত্তি হয়েছে।
হাইকোর্ট বিভাগে দুদকসংশ্লিষ্ট বিচারাধীন মামলার মধ্যে রয়েছে রিট, ক্রিমিনাল মিসকেস, ক্রিমিনাল আপিল ও ক্রিমিনাল রিভিশন। দুদকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে হাইকোর্ট বিভাগে বিচারাধীন ৪ হাজার ৫৭টি মামলার মধ্যে রিট ছিল ৮০৩টি, ক্রিমিনাল মিসকেস ১ হাজার ৩২টি, ক্রিমিনাল আপিল ১ হাজার ৪০১টি এবং ক্রিমিনাল রিভিশন ৮২১টি।
আরও পড়ুন
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট বিভাগে দায়ের হওয়া ৪০০টি মামলার মধ্যে ১৮৪টি ছিল জামিনসংক্রান্ত। বাকি ২১৬টি ছিল রিট, ক্রিমিনাল মিসকেস, রিভিশন ও আপিলসংক্রান্ত। এ সময়ে নিষ্পত্তি হওয়া ৩২৭টি মামলার মধ্যে ১৪৮টি ছিল জামিনসংক্রান্ত এবং বাকি ১৭৯টি ছিল রিট, ক্রিমিনাল মিসকেস, রিভিশন ও আপিলসংক্রান্ত।
অন্যদিকে গত বছরের ডিসেম্বর শেষে আপিল বিভাগে বিচারাধীন ৭৩৩টি মামলার মধ্যে রিটসংক্রান্ত মামলা ছিল ১৭০টি, ক্রিমিনাল মিসকেস ২৬৭টি, ক্রিমিনাল আপিল ১৪২টি এবং রিভিশনসংক্রান্ত মামলা ১৫৪টি। চলতি বছরের প্রথম ৯ মাসে আপিল বিভাগে নতুন করে ৭৪টি মামলা দায়ের হয়। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ১০১টি মামলা।
আরও পড়ুন
এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘দুদকের প্রসিকিউশন টিম সাধ্যমতো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে দুদকের পক্ষে আদেশের হার বেশি। গত ৯ মাসে হাইকোর্ট ও আপিল বিভাগে মোট মামলার নিষ্পত্তির ক্ষেত্রে দুদকের পক্ষে আদেশের হার ৫৩ দশমিক শূন্য ৪ শতাংশ।’
আরও পড়ুন
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা রিমান্ডে
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম
দিলীপ কুমার আগরওয়াল। ছবি: সংগৃহীত
-->ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে করা অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রাজধানীর গুলশান থানায় গত বছরের নভেম্বরে দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন
মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক মো. আশরাফুল হাসান তিনদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, স্বর্ণ ও হীরা বিক্রির আড়ালে চোরাকারবার ও অর্থপাচারের সত্যতা নিরূপণ, উৎস সন্ধান করতে আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরও পড়ুন
আদালতে রাষ্টপক্ষের পর রিমান্ডে নেওয়ার আবেদনের বিরোধিতা করে আসামির আইনজীবী।
শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। একাধিক হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এক বছরের বেশি সময় পর কারামুক্ত হয়ছিলেন।
জলিল উজ্জ্বল/রিফাত/
আরও পড়ুন
অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির কারাদণ্ড, জরিমানা প্রায় ৯২৭ কোটি টাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানকে ২২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে।
আসামিদের মানিলন্ডারিং (অর্থপাচার) প্রতিরোধ আইনে ১২ বছর এবং দণ্ডবিধি আইনে ১০ বছর করে মোট ২২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন
মানিলন্ডারিং আইনে প্রদত্ত কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে দণ্ডবিধি আইনে কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জরিমানার ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।
আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর থেকে দণ্ড কার্যকর হবে।
দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে সাড়ে ৪০০ কোটি টাকার বেশি অর্থপাচারের দায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ অর্থ জরিমানা করা হয়েছে।
এ ছাড়া রায়ের আদেশ অনুযায়ী, পৃথক আইনের দুই ধারায় দেওয়া সাজা একত্রে চলবে। সে ক্ষেত্রে আসামিদের সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ আগস্ট মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।
অভিযোগপত্রে অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা, পাচারের অভিযোগ আনা হয়েছে।
২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করে দুদক।
জলিল উজ্জ্বল/রিফাত/
আরও পড়ুন
মাইটিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ছবি: সংগৃহীত
-->বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানির জন্য দিন ধার্য থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন
আদালতে রাষ্ট্র ও আসামির পক্ষে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা এ মামলায় গত ১২ অক্টোবর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সৌমিত্র সরকার।
এর পরিপ্রেক্ষিতে আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে গুলিবিদ্ধ হন পাপ্পু চৌধুরী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনকে আসামি করে গত বছরের ২৩ আগষ্ট মামলা করেন তার স্বজন আলী চৌধুরী।
গত বছরের ১৭ আগস্ট রাতে গুলশানের নিজ বাসা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।
জলিল উজ্জ্বল/রিফাত/
