হিমানি ইশোর।
Published on
:
1 min read
কোচবিহার জেলাপরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন হিমানি ইশোর। ১৯ জনের সমর্থন পেয়ে নির্বাচিত হন তিনি। কিন্তু কোন দলের হয়ে তিনি নির্বাচিত হলেন, তার জবাব হিমানি দেননি। বার বারই বলেছেন, তিনি জনপ্রতিনিধি। মানুষের কাজ করতে চান। ৩৪ আসনের এই জেলাপরিষদে তৃণমূলের ছিল ৩২ সদস্য, বিজেপির ২ জন। সভাধিপতি ছিলেন তৃণমূলের সুমিতা বর্মন। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়। এ বার সেই পদে হিমানি, যিনি তৃণমূলের জোড়াফুল টিকিটে ভোটে জিতেছিলেন।