ঢাকার সাভারে তোহফাতুল জান্না মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার মালিক ও প্রধান শিক্ষক মাওলানা আব্দুল বারীর বিরুদ্ধে। ধর্ষণে সহায়তা ও ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানোর অভিযোগে তার স্ত্রী তোহফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ভুক্তভোগী শিশুটির দাদা বাদী হয়ে বুধবার রাতে ধর্ষণের মামলা করেছেন। মামলায় মাদ্রাসার মালিক ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।