শনিবার ভোরে ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা বোরা। দিল্লির আর কে পুরম থানা থেকে সকালে ছেড়ে দেওয়া হয় নেহাকে। তবে নেহা মুক্তি পেলেও প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হলো ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধানকে। শুক্রবার বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। সেখানে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাড়ির সামনে থেকে আটক করা হয় তাঁকে। মান্ডি হাউসের কাছে থেকে আটক করা হয় আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকে।