স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান শামীম চৌধুরী’র পিতা মোঃ কবির চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সভাপতির বাবা ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপির অংগ সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এবং জনপ্রতিনিধিরা।
The post পটুয়াখালী জেলা ছাত্রদল সভাপতির বাবা কবির চৌধুরী আর নেই appeared first on sokalerkhobor24.com.
