“ঘর থেকে শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দুর্দোগ মোকাবেলা মহরা অনুষ্ঠিত হয়। মহরা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, প্রধান শিক্ষক আব্দুর রহিম।
The post নাসিরনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের মহরা ও আলোচনা appeared first on Dhaka Protidin.
