কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তাঁরা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
এ ঘটনায় সৈকত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
The post কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ appeared first on ভোরের চেতনা.
