শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা। মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপটি সরেজমিনে পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার রামকৃষ্ণ মিশন মণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মণ্ডপ পরিচালনা কমিটির সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা জোরদারের সার্বিক খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
