মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টােবর) বেলা পৌনে ২টার দিকে তিনি প্রেস ক্লাবে পৌঁছান।
এর আগে এদিন সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান ইশরাক হোসেন।
নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগোও খুলে ফেলেন তিনি।
এদিকে ইশরাকের উপস্থিতির পর তার অনুসারীরা একের পর এক স্লোগান দিতে থাকে।
স্লোগানে তারা বলেন, ‘পিএম এর এই সিদ্ধান্তে আমরা কষ্ট পেয়েছি’, ‘দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘আন্দোলনের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জুলাই যোদ্ধা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হােসেনের গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এর প্রেক্ষিতে আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হােসেন।
