সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত ‘লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ ২০২৬’ অনুষ্ঠানে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে নগদ সাত লক্ষ টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন এবং দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল পরিচিত করে তোলার চেষ্টা করছেন।
তিনি বলেন, শিক্ষা খাতের সংস্কার, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক নগর অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলাউর রহমান, শহীদুর রহমান শহীদ, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, রাজনীতিবিদ কামারুজ্জামান খান ফয়ছল, আব্দুল মোহিত, ফয়জুর রহমান শামীম ও সংগঠক আব্দুল আহাদ।
ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক ও সাংবাদিক শফিক আহমদ শফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক এসএম রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক ও মোহাইমিনুল ইসলাম সোহেল। এতে উপস্থিত ছিলেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইউকে ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ফয়জুন নুর মাসুক এবং ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
গুগলে আমাদের খবর পেতে
