উপায়ের সেপ্টেম্বর মাসের এজেন্ট ক্যাম্পেইনে রাইডু ই-বাইক জিতেছেন খুলনার মো. সাইদুল ইসলাম। রোববার উপায়ের প্রধান কার্যালয়ে তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করে পুরস্কার তুলে দেওয়া হয়।
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনের নির্ধারিত শর্ত পূরণকারী এজেন্টদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সাইদুলকে মেগা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তিনি কুষ্টিয়া সদরের বাসিন্দা।
এজেন্টদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং ডিজিটাল আর্থিক সেবায় গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপায়।
রাইডু ই-বাইক জেতায় সাইদুলকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশজুড়ে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে এজেন্টদের ভূমিকার প্রশংসা করেছে প্রতিষ্ঠানটি।
The post উপায়ের এজেন্ট ক্যাম্পেইনে ই-বাইক জিতলেন সাইদুল appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
