
জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুক
Published on
:
1 min read
যুবক-যুবতীরাও পাচ্ছেন বার্ধক্য ভাতার টাকা। সিউড়ি পুরসভার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুরে সিউড়ি পুরসভায় সাংবাদিক সম্মেলন করে বার্ধক্য ভাতায় দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। তিনি বলেন, ‘পুরসভা এলাকার প্রায় সাড়ে ১৭ থেকে ১৮ হাজার উপভোক্তার মধ্যে মাত্র সাড়ে পাঁচ হাজার উপভোক্তাকে আমরা ভাতা দিতে পেরেছি। এমনকী যুবক-যুবতীরাও এই প্রকল্পের সুবিধা পেয়েছে। প্রায় দু'হাজার ভুয়ো অ্যাকাউন্টে ভাতার টাকা আত্মসাৎ করা হয়েছে।’ তিনি শীঘ্রই তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি এবং প্রকৃত বঞ্চিতদের নতুন করে ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
