মহাষষ্ঠীর সকাল। আর প্রতিবারের মতো এবারও বোধনের প্রাতেই ঘোষণা হল জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৬’, সহ নিবেদনে শ্রীলেদার্স-এর সেরা ১২টি পুজোর নাম। কলকাতার প্রায় ৩৫০টিরও বেশি পুজো অংশ নিয়েছিল এবারের প্রতিযোগিতায়। যার মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে ১২টি পুজো। উত্তর থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি নামজাদা পুজো (Durga Puja 2026) রয়েছে এবারের তালিকায়। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই ১২টি পুজোর মধ্যে থেকেই। বিচারকদের সেই সিদ্ধান্ত জানা যাবে মহাসপ্তমীর সকালে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পুজো এবার সেরা বারোর তালিকায় স্থান পেল।
নাকতলা উদয়ন সংঘ
থিম: কালধ্বনি
শিল্পী: অনির্বাণ
দমদম পার্ক ভারতচক্র
থিম: বঙ্গের রথ কথা
শিল্পী: মানস দাস

দমদম পার্ক তরুণ সংঘ
থিম: বেনিয়া কথা
শিল্পী: অনির্বাণ

আলিপুর সর্বজনীন
থিম: রামায়ণ
শিল্পী: অনির্বাণ

বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন
থিম: ছুটি
শিল্পী: সনাতন দিন্দা

চোরবাগান দুর্গোৎসব সমিতি
থিম: অরব
শিল্পী: সুশান্ত শিবানী পাল

বড়িশা ক্লাব
থিম: কালরেখা
শিল্পী: দীপ-ঈশিকা

বেহালা ক্লাব
থিম: তেল
শিল্পী: প্রদীপ দাস

আহিরীটোলা সর্বজনীন
থিম: মাধুরী মৈত্রী-অন্বেষণে
শিল্পী: মানস দাস

চালতাবাগান লোহাপট্টি
থিম: নিশান
শিল্পী: অদিতি চক্রবর্তী

রাজডাঙা নব উদয় সংঘ
থিম: শোধন
শিল্পী: দেবাশিস বারুই

তেলিপুকুর যুব সংঘ
থিম: একপুকুর ভালোবাসা
শিল্পী: ভবতোষ সুতার

