রণবীর কাপুরছবি: Facebook
Published on
:
1 min read
‘রামায়ণ’ মুক্তি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই পুনের বিখ্যাত ‘ট্রাম্প টাওয়ার্স’-এ অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সম্প্রতি মাসিক ৪.৬ লক্ষ টাকারও বেশি টাকায় ভাড়া দিয়েছেন অভিনেতা। গত ৬ অক্টোবর এই লিজ় চুক্তিটি আনুষ্ঠানিক ভাবে রেজিস্ট্রি করা হয়েছে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে এবং এর মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর অর্থাৎ তিন বছরের জন্য। শুরুতে মাসিক ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪,৬৩,০৫০ টাকা। চুক্তিতে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত রাখা হয়েছে, যার ফলে তিন বছরের মেয়াদ শেষে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াবে প্রায় ১.৭৫ কোটি টাকা।
