তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করছি। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলেছি।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি। যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সঙ্গে বসেছি। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে কীভাবে করা হবে সেটি বলা হয়েছে। আলোচনায় কীভাবে টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা সুরক্ষা পাবেন এবং সাধারণ মানুষও সুরক্ষা পাবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা চলমান রয়েছে। আশা করি সামনে এই নিয়ে ভালো কিছু আসবে।
এসময় ভোলা জেলা বিজেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
