Book Stall Barasat
আহত হয়েছিলেন সিপিআই(এম) কর্মীরা, সেই স্টলেও বই বিক্রি
-
- 20 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
বারাসত ভদ্রবাড়ি মোড়ে বুক স্টল।
×
বারাসতে সিপিআই (এম) পশ্চিম দক্ষিণ এরিয়া কমিটির বুক স্টলে ভদ্রবাড়ি মোড়ে ভাঙচুর বিজেপির দুষ্কৃতীরা। আহত সিপিআই(এম) কর্মীদের ভর্তি করতে হয় হাসপাতালে। আর সেখানেই খোলা আকাশের নিচে টেবিল পেতে বুক স্টল চলছে।
সোমবার ছিলেন সিপিআই(এম) নেতা আহমেদ আলি খান ও এরিয়া কমিটির সম্পাদক মৃণাল মজুমদার সহ অসংখ্য পার্টি নেতা কর্মীরা। ছিলেন এলাকার বই প্রেমী মানুষ ।
অপর দিকে রাজারহাট নিউটাউনের ৩টি ও রাজারহাট ও গৌরাঙ্গনগরে মার্কসীয় বই বিক্রয় কেন্দ্র পুলিশ জোর করে তুলে দিয়েছে।
এদিকে বুক স্টল চালু হলো বাতাবাড়ি ফার্ম বাজারে। সোমবার সন্ধ্যায় মেটেলি ব্লক গণশক্তি প্রচার কমিটির উদ্যোগে এবং সিপিআই(এম) মেটেলি এরিয়া কমিটির সহযোগিতায় লালশুকরা উরাঁও ভবনের সামনে এই বুক স্টলের উদ্বোধন হয়।
ফিতে কেটে বুক স্টলের উদ্বোধন করেন গণতান্ত্রিক আন্দোলনের রাজ্য নেতা সলিল আচার্য এবং সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পীযূষ মিশ্র। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়।
সিপিআই(এম) বাদুড়িয়া -১ এরিয়া কমিটির বাদুড়িয়া শহরে মার্কসীয় সাহিত্যের স্টলে ২০/২৫ জন বিজেপি দুষ্কৃতি আক্রমণ করে। সিপিআই(এম) কর্মীরা সমবেত থাকার ফলে বিজেপি'র হামলানাজরা পিছু হটে। সিপিআই(এম )কর্মীরা, ছাত্র যুব কর্মীরা জমায়েত হয়ে পথ অবরোধ করে।পুলিশ উপস্থিত থেকেও দর্শকের ভূমিকা পালন করে। বিজেপির হামলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সিপিআই(এম) কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
