নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে দিনব্যাপী নবাব সিরাজ উদ – দৌলা সরকারী কলেজ ক্যাম্পাসে নাটোর প্রধান ডাকঘর এর আয়োজনে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক,নবাব সিরাজ উদ দৌলা কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ, রাজশাহী বিভাগীয় জেনারেল ডেপুটি পোষ্ট মাষ্টার রাকিব বিশ্বাস, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান,নাটোর জেলা পোষ্ট মাষ্টার শফিকুল ইসলাম সহ ডাক বিভাগ নাটোরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এন এস সরকারী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়লেও চিঠির আবেগ, আন্তরিকতা ও ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে চিঠি লেখার ঐতিহ্যকে পরিচিত করার প্রত্যাশা আয়োজকদের।
The post নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন appeared first on Dhaka Protidin.
