এখনি পোলিও নির্মূল করুন এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা রোটারী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব এলাহি সানী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ফাতেমা বেগম, রোটারী ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট মো: আসাদুজ্জামান চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট মো: হারুন অর রশিদ, সেক্রেটারী মো: মিজানুর রহমান,প্রেসিডেন্ট মো: রেদোয়ান খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয়। বিশ্বব্যাপী পোলিওমাইলাইটিস (পোলিও) নির্মূলের বিশ্বব্যাপী প্রচেষ্টার উপর আলোকপাত করে এই দিনটি। পোলিও হল পোলিও ভাইরাস দ্বারা সৃষ্ট একটি প্রাণঘাতী রোগ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৮ সালে নির্মূল করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) ইউরোপীয় অঞ্চলকে ২০০২ সালে পোলিওমুক্ত ঘোষণা করেছিল। তারপর থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিটি শিশুকে এই বিধ্বংসী রোগ থেকে রক্ষা করার জন্য পোলিও টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে। এসময় রোটারী ক্লাবের অন্যান্য সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আজকালের খবর/রাশেদুল মিলন
