
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্য ও সঠিক সাংবাদ প্রকাশ করাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ।
সভায় সভাপতিত্ব করেন অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান । সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সাংবাদিক ইবাদুল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও অভয়নগর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা উপজেলা আমীর সর্দার শরীফ হোসেন, সা. সম্পাদক মহিদুল ইসলাম, নওয়াপাড়ায় পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান। এ সময় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল হোসেন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
