সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক-চালক ও স্থানীয় বাসিন্দারা। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় খাগড়াছড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহন মালিক-চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।
তারা বলেন, সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিভিন্ন খাতের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ার দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা, সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন ও ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল।
যে আই
