ঝিনাইদহ জেলার শৈলকুপার পুরাতন বাখরবা গ্রামে সামাজিক দ্বন্দ্বের জের ধরে আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাজু নামের একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং সারুটিয়া ইউনিয়নের পুরাতন ‘বাখরবা’ গ্রামের সামাজিক মাতবর বকুল বিশ্বাস ও চেনির উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে চেনির উদ্দিন সমর্থিত লোকজন বকুল বিশ্বাসের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এ হামলায় রাজু (২৪), আব্দুল বিশ্বাস (৩৮), সামেলা (৩০) চেনির উদ্দিন (৪৫) আহত হযন। তারা শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লাহ ঘটনার সত্যতা শ্বিকার করে বলেন, থানা পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে। পুলিশি নিয়ন্ত্রণে বাখরবা এলাকা বর্তমানে শান্ত রয়েছে।
